শিক্ষা প্রতিষ্ঠান
হাতের লেখা মনিটরিং
হাতের লেখা উন্নয়ন কর্মসূচি — কোন শাখা এগোচ্ছে আর কোনটি থেমে আছে, সংখ্যায় দেখা যায়।
দাম জানতে যোগাযোগ করুন
স্কুলের হাতের লেখা উন্নয়ন কর্মসূচির জন্য তৈরি — শুধু হাতের লেখা, আর কিছু নয়। প্রতিটি শাখার শিক্ষার্থীদের লেখার মান অনুযায়ী তিন স্তরে ভাগ করা হয়: ভালো, মাঝারি ও উন্নতি প্রয়োজন। কর্মসূচির উদ্দেশ্য "ভালো"-র সংখ্যা বাড়ানো, আর এই সিস্টেমের কাজ সেটিকে মাপা।
স্তর কারও মতামতে ঠিক হয় না — সাপ্তাহিক পরীক্ষার শেষ চারটির গড় থেকে আসে, তাই একদিনের খারাপ লেখায় কারও স্তর বদলায় না। দৈনিক ক্লাস-লগ কেবল কয়েক দিন পিছিয়ে লেখা যায়, ফলে পুরো পক্ষকালের হিসাব এক বসায় বানিয়ে ফেলা যায় না।
ড্যাশবোর্ড প্রথমেই দেখায় কোথায় নজর দিতে হবে — কোন শাখার লগ পিছিয়ে, কোন বিষয়ে সপ্তাহ ধরে পরীক্ষা হয়নি, কোন শাখা লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে।
প্রতিটি পরিবার একটি ছোট কোড পায়, যা দিয়ে কেবল নিজের সন্তানের অগ্রগতি দেখা যায় — কোনো অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড লাগে না।
যা যা আছে
- তিন বিষয়ে আলাদা স্তর — বাংলা, ইংরেজি ও আরবি
- সাপ্তাহিক পরীক্ষা, নির্দিষ্ট রুব্রিকে নম্বর
- স্তর আসে শেষ চার পরীক্ষার গড় থেকে
- দৈনিক ক্লাস-লগ — পিছিয়ে লেখার সুযোগ সীমিত
- জোড়া বাঁধা — ভালো লেখে এমন শিক্ষার্থী দুর্বলের পাশে
- ড্যাশবোর্ড শুরুই হয় "কোথায় নজর দিন" দিয়ে
- �
- ভিভাবকের পাতা — কোড দিয়ে, �
- ্যাকাউন্ট ছাড়াই
- নোটিশ বোর্ড — নিয়ম বদলালে সবাই একই কথা পান