গোপনীয়তা
আপনার তথ্য আমরা যেভাবে রাখি
সর্বশেষ হালনাগাদ: ২৩ অক্টোবর ২০২৬
সারোতিয়া (sarotia.com) ব্যবসার জন্য সফটওয়্যার বানায়। এই পাতায় লেখা আছে এই ওয়েবসাইট আপনার সম্পর্কে কী রাখে, কেন রাখে, আর আপনি আমাদের কী করতে বলতে পারেন।
যোগাযোগ ফর্মে কী রাখা হয়। বার্তা পাঠালে আমরা রাখি আপনার নাম, ইমেইল ও ফোন নম্বর; দিলে আপনার প্রতিষ্ঠান ও যে প্রডাক্ট নিয়ে জানতে চেয়েছেন; আপনার বার্তা, পাতার ভাষা, আপনার IP ঠিকানা ও ব্রাউজারের নাম। এগুলো কেবল আপনাকে উত্তর দিতে আর কথোপকথনের নিজস্ব খাতা রাখতে ব্যবহার হয়।
কতদিন রাখা হয়। আমাদের শেষ উত্তরের পর সর্বোচ্চ ২৪ মাস — যদি না আপনি ক্লায়েন্ট হন আর কথোপকথনটি সেই কাজের অংশ হয়।
ভিজিটরের হিসাব ও বিজ্ঞাপন। কোন পাতা কাজে লাগছে তা দেখতে আমরা Google Analytics 4 ব্যবহার করি, আর ফেসবুক ও ইনস্টাগ্রামের বিজ্ঞাপনের ফল মাপতে Meta Pixel। দুটোই আপনার ব্রাউজারে কুকি বা এমন শনাক্তকারী রাখে, আর Google বা Meta-কে জানায় কোন পাতা দেখলেন, কেমন যন্ত্রে। সাইটের সুরক্ষা দেয় Cloudflare, যা কুকি ছাড়াই ভিজিট গোনে। আপনার তথ্য আমরা বিক্রি করি না, অন্য কোনো কাজেও লাগাই না।
আপনার হাতে যা আছে। ব্রাউজারের সেটিংসে এই কুকিগুলো আটকাতে পারেন, বা Analytics-এর জন্য Google-এর opt-out অ্যাড-অন বসাতে পারেন। আমাদের কাছে আপনার কী আছে তা দেখতে, ঠিক করতে বা মুছতে নিচের ঠিকানায় লিখুন — ৩০ দিনের মধ্যে উত্তর দিই।
বদল। এই নীতি বদলালে উপরের তারিখও বদলাবে।
আপনার তথ্য নিয়ে প্রশ্ন বা অনুরোধ: [email protected] · যোগাযোগের পাতা